
ছবি: দৈনিক কাপাসিয়া বার্তা:
শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে:
কাপাসিয়া উপজেলার বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র কাপাসিয়া বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার পরপরই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীম,গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফকির ইস্কান্দার আলম জানু সহ নেতৃবৃন্দ। উপজেলা অফিসার ডা. তামান্না তাসনিম ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানাযায়। আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়।
এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এ ব্যাপারে কাজ কাপাসিয়া ফায়ার সার্ভিস ইউনিট এর ক্যাপ্টেন মাহফুজুর রহমান মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের টিমকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কাপাসিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।