1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:০৬|

গাজীপুর জেলার কাপাসিয়া সদর ইউনিয়নের জুনিয়া ও সাফাইশ্রী  এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

নাহিদ হাসান শান্ত
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৯ Time View

কাপাসিয়া (গাজীপুর)থেকে:নাহিদ হাসান শান্ত


গাজীুর জেলার কাপাসিয়া৷ উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় প্রশাসনের নাকেরডগায় দীর্ঘদিনের এই জলাবদ্ধতার দুর্ভোগে অতিষ্ঠ  এলাকাবাসী, এই জলাবদ্ধতা  থেকে মুক্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন জুনিয়া ও সাফাইশ্রী এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। সম্প্রতি  এলাকাবাসীর আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টি হলেই এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ উপজেলা প্রশাসনের সম্মুখভাগের মেইন রোড থেকে শুরু করে উপজেলা টু সাফাইশ্রী,উপজেলা টু আদালতপাড়া ওবং উপজেলা টু চাঁদপুর রোডে সিঙ্গাপুর প্রবাসী জাফর আহাম্মেদ,সোহরাব হোসেন ও সাংবাদিক হাজী সাইফুল ইসলামের বাড়ির আগপর্যন্ত   পানিতে তলিয়ে যায়,এই জমে থাকা পানি দীর্ঘ সময়  পর্যন্ত স্থায়ী হওয়া এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এই বিষয়ে স্থানীয়  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক অ্যডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান বাবুল বলেন, এই দুর্ভোগের দায় কাপাসিয়া ৯ নং(সদর)ইউনিয়নের দায়িত্বে থাকা চেয়ারম্যান ও দুই ওয়ার্ডে সসদস্যরা এড়িয়ে যেতে পারেনা।আমি এলাকাব্যাপী সরেজমিনে পরিদর্শন করে যাহা দেখলাম দীর্ঘ দিন আঁটকে থাকা পানির কারনে  বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে বসত বাড়ির  আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু,কিশোর ও বৃদ্ধার।পাশেই রয়েছে বহমান শীতলক্ষ্য নদী এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে  ড্রেনেজ নির্মাণের ব্যাবস্থা করতে  স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অ্যডভোকেট আজিজুর রহমান বাবুল সদর ইউনিয়ন বাসীকে উদ্দেশ্য করে বলেন,আগামী দিনের সদর ইউনিয়ন পরিষদ  হবে সচ্ছ জবাবদিহিতামুলক,জনকল্যাণমুখী  আধুনিক ও পরিপাটি শহর,এতে দলমতের পার্থক্য ভুলে আপনার,আপনাদের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করছি। এছাড়াও ঊপস্থিত বক্তারা আরও বলেন, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পানি প্রবাহে বাধা সৃষ্টিকারী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।স্থানীয় প্রশাসন যেন এই বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করন। এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং পু্র্বের ড্রেনেজ গুলি দখলদারদের থেকে উচ্ছেদের দাবি জানান।
এই মানববন্ধনে উপস্থিত জুনিয়া ও সাফাইশ্রী এলাকার অংশগ্রহণকারীরা, সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com