
নাহিদ হাসান শান্ত: দৈনিক কাপাসিয়া বার্তা;
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার’তামান্না তাসনীম।
উদ্বোধনী অনুষ্ঠানে সময় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম,অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দীন খান, সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা,সাবেক উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান বাবুল প্রমুখ। এছাড়া স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।