

আড়াল পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ইকরাম হোসেন
দৈনিক কাপাসিয়া বার্তা:
অধ্যাপক শামসুল হুদা লিটন:
কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজার এলাকায় টহলরত পুলিশ কৃষকের চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করেছে। পিকআপ যোগে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ চোরেরা পিকআপে গরু রেখে পালিয়ে যায়। কাপাসিয়ার আড়াল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরাম হোসেন জানান, তার নেতৃত্বে একদল পুলিশ আড়াল বাজার এলাকায় সড়কে টহল দিচ্ছিল। রাত তিনটার দিকে পিকআপ যোগে কৃষকের গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা গরুসহ পিকআপ রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া গরু তিনটির আনুমানিক মুল্য প্রায় চার লাখ টাকা।পরে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডলকে বিষয়টি অবগত করলে তার নির্দেশে উদ্ধার হওয়া তিন টি গরু প্রকৃত কৃষক মালিকের কাছে হস্তান্তর করা হয়।
চুরি যাওয়া গরু ফেরত পেয়ে আনন্দে আত্মহারা, আড়ালের পাশ্ববর্তী এলাকাযর সালদৈ গ্রামের আব্দুল হাকিমের ছেলে কৃষক মোঃ আব্দুল কাদের (৬০)। কাপাসিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল কাপাসিয়া বার্তাকে বলেন,আমি কাপাসিয়া থানায় কিছু দিন হলো যোগদান করেছি। এখানে প্রায় সময় গরু চুরির ঘটনা ঘটছে বলে শুনতে পাচ্ছি। ইতি মধ্যে কাপাসিয়া থানা পুলিশ গরু চুরি বন্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পর্যায়ে রাতে পুলিশের টহল কে জোড়দার করা হয়েছে।