1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:০৩|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

গাজীপুরে সকল নিরাপত্তার চাদরে চলছে শারদীয় দুর্গোৎসব -২০২৫ উপলক্ষ্যে তারেক জিয়ার চেক প্রদান 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮০ Time View

 

দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:

গাজীপুরে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসব -২০২৫ উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ শুভেচ্ছা উপহার বিতরণে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ।

উপহার বিতরণ শেষে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, “বাংলাদেশ বহুধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। আমরা চাই প্রত্যেক উৎসব সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। দেশের চলমান সংকটে এই উৎসব মানুষের মাঝে ঐক্য, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক।”
গাজীপুর মহানগর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পাপ্পি দের সঞ্চালনায় শুভেচ্ছা উপহার অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান , গাজীপুর কৃপাময়ী কালী মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল করিম, জদেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা,বশির উদ্দিন বাচ্চু ও মনিরুল ইসলাম বকুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সব ভেদাভেদ ভুলে এই উৎসবকে মিলনের মঞ্চে রূপান্তরিত করতে হবে।স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা বিএনপির এই শুভেচ্ছা কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি আরও দৃঢ় করবে এবং সমাজে সৌহার্দ্য বৃদ্ধি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com