
গাজীপুরের দুর্গাপুর ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে,আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী পালিত।
দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:
গতকাল উপজেলার সদর ইউনিয়নের মাসুম মার্কেট জামে মসজিদ মাঠে দুই শতাধিক স্থানীয় জনতাকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১/১১ এর প্রথম প্রতিবাদী কন্ঠস্বর প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোঃ হুমায়ূন কবির সরকার,সাবেক সভাপতি উপজেলা ছাত্রদল, বর্তমান যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল। দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সোলাইমান ও মাছুমদের সার্বিক সহযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন অতিথি খন্দকার আজিজুর রহমান পেরা, সেলিম হোসেন আরজুসহ স্থানীয় অনন্যা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।