1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৯:০৪|

কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

অধ্যাপক শামসুল হুদা লিটন
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৭৮ Time View

দৈনিক কাপাসিয়া: অধ্যাপক শামসুল হুদা লিটন:
কাপাসিয়া উপজেলার বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র কাপাসিয়া বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানাযায়। আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে কাপাসিয়া বাজারের রঙের মেলা দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকান মালিক গৌতম বণিক জানান,তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ছাড়া পার্শ্ববর্তী শীতল মণ্ডলের পাখির দোকানে অন্তত ২০০ লাভ বার্ড সহ অনেক প্রজাতির পাখি পাখির খাবারও আসবাবপত্র আগুনে পুড়ে  প্রায় ২ লক্ষ টাকা, লিটন বনিক জি এন ট্রেডার্স এর মালামাল পুড়ে অন্তত ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়,হার্ডওয়ারের দোকান সুশান্ত মল্লিকের এক লক্ষ আশি হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং লিটন ঘোষের হার্ডওয়ারের দোকানে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
বাজার ব্যবসায়ীরা জানান, দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত না আসলে হয়তো আরো বেশি দোকান পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

এ ব্যাপারে কাজ কাপাসিয়া ফায়ার সার্ভিস ইউনিট এর ক্যাপ্টেন মাহফুজুর রহমান মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের টিম লিডার বলেছেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন কাপাসিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com