1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৩২|

কালিয়াকৈরে প্রতিমা বিসর্জনের নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ

এস এম, মাসুদ রানা
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৯৩ Time View

দৈনিক কাপাসিয়া বার্তা:এস,এম মাসুদ রানা:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে শারদীয় দুর্গাপূজার  প্রতিমা বিসর্জনের সময় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়ের আহমেদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শারদীয় দুর্গাপূজার দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় একটি ইঞ্জিনচালিত নৌকা আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে নৌকাটি উল্টে যায় এবং তাতে থাকা ১৮-২০ জন যাত্রীর মধ্যে বেশিরভাগ সাঁতরে তীরে উঠলেও দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশুদের নাম তন্ময় ও অঙ্কিতা। তারা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার আহমেদ,ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চললেও এখোনো পর্যন্ত নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দৈনিক কাপাসিয়া বার্তাকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com