1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১০|

কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭১৮ Time View

ষদৈনিক কাপাসিয়া বার্তা ডেস্কঃ
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। আহত দীনা সুলতানা (২৭)-কে উদ্ধার করে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা দৈনিক বাংলা প্রতিদিন কে জানান সকালে বাড়ির পাশের বানার নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন চারজন নারী। নদীর পানির প্রবল স্রোতে এক পর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে স্রোতের টানে ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দীনা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হলেও লিপি ও বিলকিস পানির স্রোতে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ ছয় ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বিলকিসের মরদহ উদ্ধার করতে সক্ষম হয়। কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ইকরাম হোসেন এবং কাপাসিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় ও উদ্ধার কার্যক্রমে যোগ দিয়ে এক নারীর লাশ তাৎক্ষণিক এবং আরেক নারীর লাশ ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com