
কক্সবাজার স্টাফ রিপোর্টার
মোঃহোসেন সুমন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঘোষিত লকডাউনের বিরুদ্ধে এনসিপির প্রতিরোধ ও অবস্থান কর্মসূচী আজ এনসিপির নেতা-কর্মীদের বিশাল ‘রোড শো’ এর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। কক্সবাজার শহরের ঐতিহাসিক কালুর দোকান থেকে শুরু হয়ে এ রোড শো কক্সবাজার শহরের বাজারঘাটা-লালদিঘীর পাড়-ঘুনগাছতলা-কলাতলী-জেলগেট হয়ে শহীদ দৌলত ময়দানের সামনে এসে শেষ হয়। এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিকশক্তিসহ জুলাই গণঅভ্যুত্থানের সর্বস্তরের অংশীজনের অংশগ্রহণে কক্সবাজার শহর ছেয়ে যায় শাপলাকলির প্রচারণা উৎসবে। সন্ধ্যায় পৌরসভা চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের লক ডাউনের ডাক আজকে কক্সবাজারের জনগণ শুধু প্রত্যাখ্যানই করে নাই, শিশু-কিশোর-বৃদ্ধ-যুবা প্রত্যেকে আজকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে এনসিপির শাপলাকলির প্রচারণামূলক রোড শোতে অংশগ্রহণ করেছে এবং আওয়ামীলীগের বিরুদ্ধে তাদের শক্তিশালী অবস্থান জানান দিয়েছে। আজকের রোড শো একইসাথে আগামী দিনে কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে শাপলাকলির আগমণী বার্তা।
এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার এনসিপির সংগঠক মুহাম্মদ ওমর ফারুক, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আসিফ বাপ্পী, ছাত্রশক্তির জেলা সংগঠক আতহার সাকিফ, সেন্ট্রাল লীগ্যাল উইং সদস্য এডভোকেট মবিনুল হক জোসেদ, কক্সবাজার-৪ এর সম্ভাব্য এনসিপির প্রার্থী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহাম্মদ হোছাইন, এনসিপি কক্সবাজার জেলা সংগঠক সাঈদ স্বাধীন, সদর উপজেলা সংগঠক সাইফুল ইসলাম বাপ্পা, আরিয়ান ফারাবী, আবদুল মোমেন, রামু উপজেলার প্রধান সমন্বয়কারী আহসান জুবায়ের, চকরিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাজ্জাদ, ঈদগাও উপজেলা প্রধান সমন্বয়কারী তারেকুর রহমান, বিভিন্ন উপজেলার যুগ্ম সমন্বয়কারী যথাক্রমে খাইরুল ইসলাম, মুফিজুর রহমান, আবদুর রহিম, ফারুক নওশাদ, দেলোয়ার হোছাইন, হাবিব উল্লাহ ফরহাদ, আবির, যুবশক্তির সেরাম সাঈদ, ছাত্রশক্তির রায়হান, জিনিয়া, সোহেল, রিয়ান, নওশাদ, তানিমসহ এনসিপির বিভিন্ন উইংয়ের নেতৃবৃন্দ।