1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৫৬|

নতুন কাঠামো ও ডিইউ অধিভুক্তির বিরুদ্ধে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকদের মানববন্ধন

হাসান মামুন
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৬ Time View

পিরোজপুর প্রতিনিধি:
সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার ও ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মো. হাবিবুল্লাহ হালদার। বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা, স্বাধীন প্রশাসনিক কাঠামো এবং দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ বৃদ্ধি এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে তারা মন্তব্য করেন। শিক্ষকরা আরও বলেন, এ কাঠামো সার্বিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং গণশিক্ষা বিস্তার বাধাগ্রস্ত হবে। তাই তারা দ্রুত প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com