1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৫|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৫৩ Time View

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

দৈনিক কাপাসিয়া বার্তা:শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
চলতি ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২’শ ২০জন কৃতি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হিসাবে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, প্রধান শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হাসান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যাখ্যা করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী এবং গীতা থেকে পাঠ করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, মেধার মূল্যায়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে পেরে খুব ভালো লাগছে। এটা তোমাদের প্রথম ধাপ। পরবর্তী ধাপেও তোমাদের সফল হতে হবে। আশা করবো সবাই যেন সুশিক্ষায় শিক্ষিত হও। তোমরাই সর্বক্ষেত্রে দেশ জাতীর সুনাম বয়ে আনবে। আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষাই হলো বড় মূলধন। শিক্ষার কোন বিকল্প নেই। তোমরা কখনো মূল থেকে বিচ্যুত হবে না। শিক্ষা গ্রহণ করে পিতা, মাতা, দেশ জাতী ও সমাজের জন্য কাজ করবে। সকল ক্ষেত্রে দায়িত্বশীল হবে। যেখানেই থাকবে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য কাজ করবে। তোমাদের মেধাকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলেই দেশ-জাতী উন্নত হবে। একদিন তোমাদের আন্তরিকতা ও কল্যাণকর ভূমিকার জন্য সবাই স্মরণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com