
দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:
প্রিয় সম্মানিত কপাসিয়া সদর ইউনিয়নবাসী
আসসালামু আলাইকুম।
আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। আজ আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি,কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এই এলাকার উন্নয়ন, শান্তি ও সেবার লক্ষ্যে।
আমি বিশ্বাস করি, একটি ইউনিয়নের উন্নয়ন তখনই সম্ভব, যখন তার নেতৃত্ব সৎ, নিষ্ঠাবান ও জনগণের প্রতি দায়বদ্ধ হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি।
✔️ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবো
✔️ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবো
✔️ রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করবো
✔️ যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবো
✔️ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবো
প্রিয় কাপাসিয়া সদর ইউনিয়নের ভাই ও বোনেরা,
আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই—আপনাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখবো ইনশাআল্লাহ।
আপনাদের সমর্থন পেলে এই ইউনিয়নের ভাগ্য পরিবর্তন করব।
তাই আসন্ন নির্বাচনে আমাকে আপনার মূল্যবান সমর্থন দিয়ে সেবা করার সুযোগ দিন।
“আপনার ভোট, আমার দায়িত্ব—একসাথে গড়বো উন্নত ইউনিয়ন”।ভোট মানে শুধু নির্বাচন নয়, একজন নীতিবান মানুষকে দায়িত্ব দেওয়া।যে নেতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সে-ই প্রকৃত জনপ্রতিনিধি। কেবল সৎ নেতৃত্বই পারে একটি ইউনিয়নকে বদলে দিতে, একটি সমাজকে এগিয়ে নিতে। এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করছি।
শুভেচ্ছান্তে
এডভোকেট আজিজুর রহমান বাবুল