1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৫৯|

গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড।

সম্পাদক ও প্রকাশক হাজী সাইফুল ইসলাম
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৯০ Time View

দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:

গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন সরেজমিনে গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ অভিযানে উদ্ধার করাহয়েছে। দীর্ঘ দিন যাবত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন” কর্তৃপক্ষ পর্যাপ্ত পরিমাণে জ্বালানী মজুদ থাকা সত্ত্বেও জ্বালানী মজুদ নেই মর্মে নোটিশ ঝুলিয়ে রাখাবস্থায় গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে মনিটরিং টিমের অভিযান চলাকালীন সময় ,গত ৩০/০৩/২০২৬ খ্রি. তারিখে আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, মোঃ সালেহুর রহমান,সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়,গাজীপুর । অভিযানে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ (আটাইশ হাজার,পাঁচ শত একুশ)লিটার ডিজেল ও ৫,৪৪০(পাঁচ হাজার,চার শত, চল্লিশ) লিটার অকটেন উদ্ধার করা হয়। অভিযানের সময় অভিযুক্ত আবুল কাসেম বাবুল নিজের অপরাধ স্বীকার করায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৫ ধারায়,তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে,কাশিমপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জ্বালানি উত্তোলন ও বিক্রয়যোগ্য ২৭,০৫১ (সাতাশ হাজার একান্ন) লিটার ডিজেল সরকার নির্ধারিত প্রতি লিটার ১০০ (একশত) টাকা দরে এবং ৪,৮৬৯ (চার হাজার আটশত ঊনসত্তর) লিটার অকটেন সরকার নির্ধারিত প্রতি লিটার ১২০ (একশত বিশ) টাকা দরে বিক্রয় করা হয়, যার মোট বিক্রয়মূল্য ৩২,৮৯,৩৮০/- (বত্রিশ লক্ষ ঊননব্বই হাজার তিনশত আশি) টাকা। অতঃপর, ০৫/০৪/২০২৬ খ্রি: তারিখে বাজেয়াপ্ত দ্রব্য বিক্রয় কোড (১৪৩১১০৪) অনুযায়ী ট্র্যাকিং নম্বর ২৫২৬-০০৪৬৩৭৬৬৪৭ এর মাধ্যমে উক্ত বিক্রয়লব্ধ অর্থ সোনালী ব্যাংক লিমিটেড, গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। গাজীপুর জেলা প্রশাসকের এই অভিমানকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়রা গণমাধ্যম কর্মীদের বলেন কতিপয় এমন অসাধু পাম্প মালিকদের এরুপ আচারণের ফলে দেশের মানুষের কাছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বাড়ছে জনদুর্ভোগও বটে। স্থানীয় সচেতন মহলের জ্ঞানী গুণীরা,গাজীপুর জেলা প্রশাসক মহোদয়ের এই অভিযানকে চলমান রাখতে জোর দাবী জানান।
  1. তথ্য সুত্রঃ মিডিয়া সেল,জেলা প্রশাসকের কার্যালয়,গাজীপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com