1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৪|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়ায় হলি ক্রিসেন্ট মডেল একাডেমি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৩৮ Time View

কাপাসিয়া বার্তা:শামসুল হুদা লিটন:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘ হলি ক্রিসেন্ট মডেল একাডেমি’ প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে। ৩০ আগস্ট শনিবার সকালে একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্রদের মাঝে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।
হলি ক্রিসেন্ট মডেল একাডেমির চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা লোকমান হেকিম সরকারের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মাসউদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ইতালি প্রবাসী সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন হলি ক্রিসেন্ট মডেল একাডেমির প্রিন্সিপাল জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্রিসেন্ট মডেল একাডেমির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল আজিজ, পরিচালক মাওলানা আমিনুল ইসলাম বেপারী, বিশিষ্ট পল্লী চিকিৎসক দেলোয়ার হোসেন বাদল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী আশরাফুল আলম, গ্রীন মক্কা মদিনা ইয়ার ট্রাভেলস এর পরিচালক নাজমুন হক মোড়ল, বিশিষ্ট সমাজ হিতৈষী মো: কাওসার হোসেন, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি রিয়াদ হোসেন, সাবেক ছাত্র চাঁদপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেক রহমান দুর্জয় প্রমূখ। আলোচনা শেষে অতিথিরা প্রতিষ্ঠানের আভ্যন্তরিন পরীক্ষা ও উপজেলা পর্যায়ে বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাউৎকোনা কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মামুনুর রশীদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com