1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৬|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত: কার্যকরী সভাপতি কামাল চৌধুরী সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক রফিক সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল কার্যকরী সদস্য-১ বেলায়েত হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪৬ Time View

দৈনিক কাপাসিয়া বার্তা:
অধ্যাপক শামসুল হুদা লিটন
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক  কার্যনির্বাহী কমিটির  নির্বাচন  উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানার বিপরীতে সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে এক’শ ৫২ জন ভোটারের মধ্যে এক’শ ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে সাংবাদিকরা ভোট প্রদান করেন।

নির্বাচনে ২৮টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে আবুল কাশেম, কার্যকরি সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাজী সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সাংবাদিকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, আহ্বায়ক সদস্য সচিব খসরু মৃধা,বাসন থানার সাব ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া, পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোসা খান রানা, আহ্বায়ক সদস্য কামাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সহ-সভাপতি নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ‍্যানেল এস), সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম (নিউ ন‍্যাশন) দপ্তর সম্পাদক নাছির উদ্দিন (বাংলার নবকন্ঠ), অর্থ সম্পাদক রাশেদউল হোসেন কমল ( এই বাংলা) আইন সম্পাদক মো. মানিক মিয়া (আজকের জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া(বাংলাদেশ সমাচার),ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল ( ভোরের আলো) মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার (ভোরের আলো)। এছাড়া নির্বাহী সদস্য-১ বেলায়েত হোসেন শামীম ( রূপালী বাংলাদেশ), নির্বাহী সদস্য-২ আব্দুল হামিদ ও নির্বাহী সদস্য-৩  মুক্তাদীর হোসেন, খায়রুন নাহার ও আল আমিন, আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com