1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:০০|

গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী আজ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৭ Time View

কাপাসিয়ার কৃতিসন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী আজ

সম্পাদকীয়:

হাজী সাইফুল ইসলাম

আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ১/১১ এর প্রথম প্রতিবাদী কন্ঠস্বর প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত‌্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
১১ অক্টোবর ১৯৪১ সালে গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন হান্নান শাহ্। তাঁর বাবার নাম ফকির আবদুল মান্নান। তাঁর বাবা ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের দ্বিতীয় এর্টনী জেনারেল ছিলেন। তার ভাই শাহ্ আবু নাঈম মমিনুর রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জেষ্ঠ বিচারপতি ছিলেন। হান্নান শাহ্ এর স্ত্রীর নাম নাহিদ হান্নান। তাদের এক মেয়ে শারমিন হান্নান ‍সুমি এবং দুই ছেলে শাহ্ রেজাউল হান্নান ও শাহ রিয়াজুল হান্নান। শাহ্ রিয়াজুল হান্নান গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক।
হান্নান শাহ ১৯৫৬ সালে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে মেট্রিকুলেশন পাস এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।
১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পাওয়া হান্নান শাহ্ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে অন‌্য বাঙালি সেনা কর্মকর্তাদের সঙ্গে পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। ১৯৭৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ফিরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এইচ এম এরশাদ সরকারের সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে যান। তিনি ১৯৮৩ সালে বিএডিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।  রাজনৈতিক জীবনে শুরুতে ১৯৮৩ সালে হান্নান শাহ্ ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৮৬-১৯৯৩ সাল পর্যন্ত দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এবং ১৯৯৩-২০০৯ সাল পর্যন্ত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যের দায়িত্ব পালন করেন।
প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্ ১৯৯১ এবং ৯৬ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন (কাপাসিয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালের বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলে তাকে বিএনপি’র সবোর্চ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। হান্নান শাহ্কে, এ বছর অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলেও তা বহাল থাকে। ২০১৬ সালে অনুষ্ঠিত দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তার এই পদ বহাল ছিলো।
হান্নান শাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার বাদ আছর কাপাসিয়ার ঘাগটিয়াস্থ নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

হাজী সাইফুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক
২৭-০৯-২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com