1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:০০|

সোহেল তাজকে আ’টকে দেওয়া হলো বাংলাদেশ বিমান বন্দরে 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪২ Time View
দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহেল তাজের বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে।

কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে।

তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। কেবল বলেছেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।

অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।

২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে তিনি পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

পরে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত।

এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তাজউদ্দীনপুত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com