1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৫৪|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব পরবর্তী সনাতন ধর্মাবলম্বী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা

অধ্যাপক শামসুল হুদা লিটন
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৩১ Time View
কাপাসিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব পরবর্তী সনাতন ধর্মাবলম্বী, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা

দৈনিক কাপাসিয়া বার্তা: অধ্যাপক শামসুল হুদা লিটন:

গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হওয়ায় সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের “ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ অক্টোবর শনিবার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সার্বিক তত্বাবধানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ায় সনাতন ধর্মাবলম্বী, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইনের পরিচালনায় সাংবাদিকদের পক্ষে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সনজিব কুমার দাস, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিত্ত রঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার, সহ-সভাপতি জীবন ভৌমিক, সাধারণ সম্পাদক কৃঞ্চ চন্দ্র পাল প্রমূখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পূজা মন্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার অংশগ্রহণমূলক সহযোগিতার কারণে এ উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। ধর্মীয় সম্প্রীতির এ উদাহরণ কাপাসিয়ার মানুষের জন্য গৌরবের বিষয়। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও একইভাবে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। অন্যদিকে, সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এছাড়াও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের নিরলস পরিশ্রম ও সহযোগিতা উল্লেখ করে তাদের প্রশংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com