1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৫৯|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়ায়  গাজীপুর -৪ আসনে যোগ্য প্রার্থী হিসেবে  বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মেজর (অব) মোহাম্মদ সফিউল্লাহ মিঠু। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি চলছে তৃণমূল নেতাকর্মীদের।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪০ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাপাসিয়া-গাজীপুর- ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। মেজর (অব) মোহাম্মদ সফিউল্লাহ মিঠু, শৈশব থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত এই প্রাক্তন সেনা কর্মকর্তা দেশনায়ক জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি মরহুম ডাঃ মোহাম্মদ সানাউল্লাহ-এর পুত্র। ডাঃ সানাউল্লাহ ছিলেন কাপাসিয়া বিএনপির প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে কাপাসিয়া-গাজীপুর–৪ এর সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে কাপাসিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যালয়, বিদ্যুৎ সংযোগ, কাপাসিয়া কলেজ প্রতিষ্ঠা, খাল খননসহ অসংখ্য উন্নয়ন কাজ সম্পন্ন হয়।

এছাড়া তাঁর শ্বশুর মরহুম ফরহাদ আহমেদ চৌধুরী (কাঞ্চন) বিএনপি থেকে কিশোরগঞ্জ-৪ আসনে ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিকভাবে সমৃদ্ধ এই পরিবারে তাঁর শ্যালক ডাঃ ফেরদৌস আহমেদ চৌধুরী (লাকী)–ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মেজর (অবঃ) মোহাম্মদ শফিউল্লাহর জন্ম হয় ১৯৭০ সালের ১৭ জুলাই। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি এস সি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার অটোয়ার Algonquin Academy থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমনের মাধ্যমে তার জ্ঞানের এবং অভিজ্ঞতার পরিধিকে করেছেন বিস্তৃত এবং সমৃদ্ধ । সামরিক জীবন এবং বহিঃবিশ্বে ভ্রমণলব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশ ও দেশের জনগণের অভূত পূর্ব উন্নয়ন সাধনে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।গৌরব উজ্জ্বল সামরিক জীবন: ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) হতে কমিশনপ্রাপ্ত হয়ে সেনাবাহিনীর পদাতিক ও গোয়েন্দা ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

– ১৯৯১ সালে অপারেশন ‘নাফ রক্ষা’য় অংশগ্রহণ।  ১৯৯৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNIKOM, কুয়েতে BANBAT-3 এ দায়িত্ব পালন। ২০০৪ সালে মেজর পদবীতে স্বেচ্ছায় অকালীন অবসর গ্রহণ করেন। বেসরকারি পেশাগত অভিজ্ঞতা: অবসরোত্তরকালে বেসামরিক পরিমণ্ডলে এবং প্রবাসে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

রাজনৈতিক দর্শন: শৈশব থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপোষহীন জননেত্রী বেগম খালেদা জিয়ার মহান আদর্শ এবং পিতা মরহুম ডাঃ মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক সাংসদ কাপাসিয়া, গাজীপুর-৪, এবং কাপাসিয়া বিএনপির প্রতিষ্ঠাতা এর সৎ এবং জনকল্যাণমুখী কর্মকাণ্ড আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি-এর রাজনীতিতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে।

বর্তমানে দেশনায়ক জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত আধুনিক কাপাসিয়া পুনর্গঠন এবং কাপাসিয়ার আপামর জনগণের ভাগ্য পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে চাই।

মেজর (অবঃ) মোহাম্মদ শফিউল্লাহ বলেন,  “কাপাসিয়ার আপামর জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, উন্নত কাপাসিয়া গঠনই হবে আমার সর্বোচ্চ অঙ্গীকার।”

কাপাসিয়া গাজীপুর -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদর মধ্যে মেজর (অব) মোঃ সফিউল্লাহ মিঠু অন্যতম যোগ্য ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মনে করেন সাধারণ ভোটার ও তৃণমূল  নেতাকর্মীরা।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাপাসিয়া গাজীপুর -৪ আসনটি বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেয়ার জন্য নির্বাচনী মাঠে যোগ্য ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী মেজর (অব) মোঃ সফিউল্লাহ মিঠু।

তাই জনমত যাচাই-বাছাই করে বিএনপি থেকে মেজর (অব) মোঃ সফিউল্লাহ মিঠু কে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হাইকমান্ডের দৃষ্টি কামনা করেছেন ক্লিন ইমেজের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com