1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:১১|

গাজীপুরে তিনটি পৃথক পৃথক স্থান সহ, সাভারের আশুলিয়ায় ও মিরপুর ঢাকা সনি সিনেমার হলের সামনে শতাব্দী পরিবহনসহ ও পুলিশ ভ্যান ৫টি বাসে আগুন

বাহাউদ্দিন তালুকদার
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮৮ Time View

মিরপুর (ঢাকা) থেকে,বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুরে বুধবার (১২ নভেম্বর) বেলা ১টার দিকে ঢাকার ভেতরে চলাচল করা বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন শাহ আলী থানার ওসি গোলাম আযম। বাসটির সামনের দিকের কয়েকটি আসন পুড়লেও কেউ হতাহত হয়নি।

একই দিনে ভোরে গাজীপুরে আলাদা স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সাভারের আশুলিয়ায় আগুন দেওয়া হয়েছে আরেকটি বাসে।

ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।

দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি। মোহাম্মদপুরে প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।

দলটির কর্মসূচির মধ্যে সোমবার ঢাকার অন্তত সাতটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ও তিন গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

এরপর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী ও উত্তরায় তিনটি বাসে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস।

এর মধ্যে মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে মারা গেছেন চালক।

মিরপুরের শাহ আলী থানা এলাকা শতাব্দী পরিবহনের বাসে আগুন দেওয়ার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন ছোটাছুটি শুরু করে।

শাহ আলী থানার ওসি গোলাম আযম বলেন, মিরপুর ২ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা বাসটিতে যাত্রী বেশে উঠেছিল হামলাকারীরা। ঘটনার পর তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com