1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৯|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার

হাসান মামুন
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৪১ Time View

পিরোজপুর থেকে: হাসান মামুন:
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাঈদখালীতে একজন যুবকের লাশ পাওনাদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মিজান হোসেন (৪০) বলে জানা গেছে। সে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কালাইয়া গ্রামের মমিন উদ্দিন এর ছেলে। বুধবার সন্ধ্যায় ইন্দুরকানী থানা পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাটি তদন্ত করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান হোসেন রাজমিস্ত্রীর কাজে নিয়োজিত ছিলেন। অবসর সময়ে তিনি স্থানীয় জেলেদের সঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরতেন। প্রায় চার মাস আগে ট্রলার মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের কাছ থেকে অগ্রিম হিসেবে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার শাশুড়ীর মৃত্যুর সংবাদে মিজান বাড়িতে ফিরে আসলে তাকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে কয়েকজন লোক মহারাজের বাড়িতে আটকিয়ে রাখে বলে অভিযোগ করা হয়েছে। মাহারাজের মা নেহেরুন বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ি এসে খোঁজ পেলে ঘরের দোতলায় অচেতন অবস্থায় মিজানকে দেখতে পাই। পরে স্থানীয়রা এসে তাকে মৃত্যুবরণ করে পাওয়া যায়। বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, বাড়িতে তার ছাড়া আর কেউ ছিল না; মিজান বার বার বমি করেছিলেন এবং অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দোতলায় বিশ্রাম দেওয়া হয়েছিল। ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে; প্রকৃত কারণে তদন্ত চলছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com