1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৭|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ভাংচুর, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬৪ Time View

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ভাংচুর, ভিডিও ভাপিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাংচুর চালিয়ে ভিডিও ধারণ করেছে এক যুবক। বৃহস্পতিবার সকালে কলেজটিতে এ ভাংচুরের ঘটনা ঘটে। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজটিতে ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত কোন আইনী ব্যবস্থা গ্রহন করেনি কলেজ কর্তৃপক্ষ।
এদিকে অফিস কক্ষ ভাংচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে ক্যাপ পরিহিত এক যুবক সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে ভাংচুর করছে। এ সময় অন্য আরেকজন ভাংচুরের ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করছিল। এরপর ভাংচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান, সকাল সাড়ে নয়টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়।
তবে বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত এ ঘটনায় কলেজের পক্ষ থেকে কোন ধরণের আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ভাংচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি করা হবে বলে জানান পান্না লাল রায়।
এ বিষয়ে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ তাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com