1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৩৮|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

প্রতিবেশী কোন রাষ্ট্রের পরামর্শ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রহণযোগ্য,পররাষ্ট্র উপদেষ্টা

দৈনিক কাপাসিয়া বার্তা
  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ Time View

কাপাসিয়া বার্তা ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ভারতের কোনো পরামর্শ ঢাকা প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, তিনি বলেন,ভারতের সাম্প্রতিক মন্তব্য গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন এই সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেশবাসীকে উপহার দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে- এ বিষয়ে প্রতিবেশী কোনো দেশের পরামর্শ আমরা চাই না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সে সময় ভারত নীরব ছিল। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু বক্তব্য এসেছে, যা অন্তর্বর্তীকালীন সরকার এর কোন প্রয়োজন আছে বলে মনে করেন না। এখন আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি। তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এমন একটি পরিবেশ তৈরির কথা বলে আসছে, যেখানে নাগরিকরা মর্যাদার সঙ্গে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, যে পরিবেশ গত ১৫ বছরে অনুপস্থিত ছিল, দেশের মানুষ তার ভোট অধিকার হারিয়েছেন সত্য,। তিনি বলেন, ওই সময়ে ভারত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনার পরও কোনো উদ্বেগ প্রকাশ করেনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কী কী পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়ে বাংলাদেশ সম্পূর্ণ সচেতন। ‘মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে, এটাই আমাদের অঙ্গীকার।ঢাকা ও নয়াদিল্ল সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয় এবং তিন দিন পর আজ নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। তিনি বলেন, এটি অস্বাভাবিক কিছু নয়। মতপার্থক্য থাকলে এ ধরনের তলব ও পাল্টা তলব হয়ে থাকে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, যা এখন মূলধারার গণমাধ্যমেও নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং সেগুলোতে উসকানিমূলক উপাদান থাকছে। তিনি বলেন, আদালতে দণ্ডিত একজন ব্যক্তি প্রতিবেশী দেশে অবস্থান করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে, তার বক্তব্য বন্ধের অনুরোধ বা তাকে ফেরত চাওয়া অস্বাভাবিক নয়। তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ-ভারতের মধ্যে কিছুটা টানাপোড়েন রয়েছে। তবে ঢাকা নয়াদিল্লির সঙ্গে কার্যকর ও সৌহাদাপূর্ণ সম্পর্ক চায়। ‘সম্পর্ক এগিয়ে নিতে হলে দুই পক্ষকেই চেষ্টা করতে হবে। কিছু বিষয়ে আমাদের নিজস্ব অবস্থান ও আপত্তিও রয়েছে, বলেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ মিশন ঘেরাও কর্মসূচির ঘোষনা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ‘আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি,। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে কলকাতা ও আগরতলায় বাংলাদেশের মিশনের সামনে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল এবং আগরতলায় বাংলাদেশের মিশনে হামলার ঘটনাও ঘটেছিল।  ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এই নির্বাচন কোন অপশক্তি বাঁধা গ্রস্থ করতে পারবে না ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com