1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:০৪|

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬৮ Time View

দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ার পর জুম্মা নামাজ আদায় করে দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা,বিএনপি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাদের দুজনকেই আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়।এর আগে নিজ নির্বাচনী এলাকা ঠাকুগাঁও থেকে ঢাকায় ফিরেন বিএনপি মহাসচিব। ঢাকায় হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সেখানে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ,চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com