
দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নির্বাচনের পর গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পোস্টার অপসারণকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।গত শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কাপাসিয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী নেতাদের সাথে স্বাক্ষাত ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন, তরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরিফুর রহমান সোহাগ বেপারী, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।সভায় শাহ রিয়াজুল হান্নান বলেন, নির্বাচনে পরাজয় হলেও এতে তার কোনো দুঃখ নেই। তবে কাপাসিয়ায় কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্যায়-অত্যাচার সহ্য করা হবে না। তিনি দলীয় কার্যালয়সহ উপজেলার সব স্থানে লাগানো নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে আসন্ন মাহে রমজান উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নে ইফতার পার্টির আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, ইফতার আয়োজনের নামে কোনো ধরনের চাঁদা বা দুর্নীতি করা যাবে না। তিনি নিজ খরচে এসব ইফতারে অংশ নেবেন বলেও জানান।এছাড়া নির্বাচনের রাতে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মোবারক হোসেনের বাড়িতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি নিজে গিয়ে সমবেদনা জানাবেন বলে সভায় ঘোষণা দেন।সভা শেষে দলীয় কার্যালয়ে পোস্টার অপসারণের সময় উপজেলা বিএনপির নেতা ফরিদ শেখ ও সাফাইশ্রী এলাকার রাসেল নামের এক ব্যক্তি বাধা দিলে তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় শাহ রিয়াজুল হান্নান ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করার চেষ্টা করলে উপস্থিত নেতাকর্মীরা তাকে নিবৃত্ত করেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে শাহ রিয়াজুল হান্নান ঘটনাস্থল ত্যাগ করে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মোবারক হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।এ ব্যাপারে শাহ রিয়াজুল হান্নানের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যাপারে কাপাসিয়া উপজেলার বিএনপি’র অন্যতম সদস্য এডভোকেট আজিজুর রহমান বাবুল এই প্রতিবেদকে বলেন , এটা তেমন কোন বিষয় নয়, তিনি আরো বলেন প্রয়াত ব্রিগেডিয়ার আস ম হান্নান শাহ র’ সুযোগ্য উত্তরসূরী শাহরিয়াজুল হান্নান আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাপাসিয়াবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ প্রদান করেন এবং নেতাকর্মীদের কোন প্রকার অন্যায়ের সাথে জড়ানো থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দিয়ে যান।