1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৫৭|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মাতৃভাষা দিবস পালিত: ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দেন নবাগত সংসদ সদস্য মু.সালাউদ্দিন আইউবী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২৪ Time View

কাপাসিয়া বার্তা ডেস্ক:

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম -এর সভাপতিত্বে শনিবার সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী। এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইউবী ভাষা শহীদদের ত্যাগের ইতিহাস স্মরণ করেন এবং কাপাসিয়া উপজেলায় একটি আধুনিক ভাষা শিক্ষা কেন্দ্র বা ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে বিভিন্ন ভাষায় দক্ষ করে গড়ে তুলতে এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শাহিনুর আলম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন ,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংবাদিক নুরুল আমিন সিকদার,উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক আব্দুল ফাত্তাহ। এছাড়াও অন্যান্যর মাঝে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব এবং সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ওপর জোর দেন। সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নবনির্বাচিত

সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী নিজেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com