
কাপাসিয়া (গাজীপুর ) থেকে: নাহিদ হাসান শান্ত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবেশী পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন এবং ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, হামলাকারীরা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংহপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৪৫) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মোঃ শরীফ হায়দারের বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শরীফ হায়দার এর প্রতিবাদ করলে বিবাদীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

শরীফ হায়দারকে বাঁচাতে তার ছোট ভাই আল মামুন ও মা মমতাজ বেগম এগিয়ে এলে তাদের ওপরও নৃশংস হামলা চালানো হয়। হামলায় আল মামুনের কান ফেটে রক্তক্ষরণ হয় এবং মমতাজ বেগমের হাতে কাঁচি দিয়ে জখম করা হয়। অভিযোগ অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা মমতাজ বেগমের গলা থেকে আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও তার মাকে ছেড়ে দেওয়া হলেও, আল মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় শরীফ হায়দার বাদী হয়ে শফিকুল ইসলামসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা বিশেষ করে মোন্তা, @ মোমতাজ উদ্দিন মৌলবী জামায়াতের লোক দাবি করে বর্তমানে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় ইউপি ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য মজিবুর রহমান এই প্রতিবেদকে জানান, এই শফিকুল ইসলাম ও তার বাবা, মফিজ উদ্দিন এলাকার অনেক খারাপ লোক,এই ইউনিয়নের মেম্বার আরো বলেন,কিছুদিন পুর্বে এলাকার এক গরিব অসহায় প্রতিবন্ধী রেহানের ভোগদখলের জমি জোর পূর্বক দখল করে নেয়ার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রতিবাদ করার জেরে স্থানীয় তরগাবাজারস্থ এলাকায় কতিপয় ৫/৭ জন লোক নিয়ে সংঘবদ্ধ হয়ে আমাকে মারধর করতে আসলে বাজারে উপস্থিত ব্যাক্তিদে সহ যোগিতায় প্রাণে বেঁচে যাই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক নারী পুরুষ বলেন,এরা পিতা পুত্র স্থানীয় মমতাজ উদ্দিন ওরফে মুনতা মৌলবীর ছত্রছায়ায় এলাকার সাধারণ মানুষের উপর হামলা ও মিথ্যা মামলা করে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে নিরিহ মানুষের জমি জমা জোর জবরদখলসহ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভ্যাসটা খুব পুরনো। কাপাসিয়া থানা পুলিশের কর্মকর্তা এস আই, সোহাগ বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম শফিকুল ও তার পিতা মফিজ উদ্দিন খারাপ প্রকৃতির লোক, তদন্ত শেষে থানায় এসে ওসি স্যারকে বিষয়টি অবগত করার পর ওসি স্যার বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম বলেন অপরাধীরা কোন দলের হতে পারেনা,সে যেই হোক তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুর ৪ কাপাসিয়া আসেনর নবনির্বাচিত সংসদ সদস্য মু.সালাউদ্দিন আইউবী বলেন,মুনতামৌ ওরফে মমতাজ উদ্দিন মৌলভী কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কোন কর্মী নয়, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাপাসিয়া থানা পুলিশের প্রতি অনুরোধ জানান।
হাজী সাইফুল ইসলাম
কাপাসিয়া গাজীপুর
২৩-০২-২০২৬ ইং