1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:৩০|

গাজীপুরের নতুন জেলা প্রশাসক সাবেক কলম সৈনিক নুরুল করিম ভূঁইয়া।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩০৭ Time View

গাজীপুর থেকে: জামির হোসেন খান:

বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী, সবুজ শ্যামল প্রাকৃতিক সাজগোজে সুসজ্জিতা শহর ও গ্রামের সংমিশ্রণে সজ্জিত গাজীপুর জেলা। ঐতিহ্যবাহী এই গাজীপুর জেলার নতুন প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন, বাংলাদেশ সরকারের উপসচিব ও সাবেক কলম সৈনিক মো. নুরুল করিম ভূঁইয়া। গত রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গাজীপুরসহ পাঁচটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গাজীপুরের নতুন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন সুনাম ও সততার সাথ সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ছিলেন।
“সত্য, ন্যায় ও মানুষের অধিকার রক্ষার জন্য তিনি আদর্শ সাংবাদিকতা করেছেন।
তিনি সাংবাদিকতার মাধ্যমে মানুষের সুখ-দুঃখ তুলে ধরেছিলেন নির্ভয়ে, তিনি ক্ষমতার সামনে মাথা নত না করে সত্য তুলে ধরেছিলেন।
তাঁর সাংবাদিকতায় দেখা গেছে,একজন আদর্শ সাংবাদিকতার প্রতিচ্ছবি। সাংবাদিকতা থেকে মাঠ প্রশাসনে,এক বর্ণাঢ্য ক্যারিয়ারে মো. নুরুল করিম ভূঁইয়া প্রশাসনের কর্মকর্তা হলেও গণমাধ্যমের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে সচেতন মহলে সু-পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি অন্যান্য দায়িত্বে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি (২০০৩-২০০৪) ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
এর আগে তিনি ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহধর্মীনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পদে বর্তমানে কর্মরত আসছেন ।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পদোন্নতি বঞ্চিত ছিলেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান। এই পদোন্নতি ভূতাপেক্ষভাবে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়।পরে তাঁকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং পরে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই বছরের ১৬ নভেম্বর তিনি বিসিএস ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি নির্বাচিত হন।
২০২৫ সালের ১২ নভেম্বর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে উপসচিব হিসেবে কর্মরত থাকাকালে তিনি জেলা প্রশাসক পদে পদায়নের লক্ষ্যে ফিটলিস্ট প্রণয়নে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা প্রশাসক হিসেবে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন ও প্রশাসনের এই মেলবন্ধনের কারণে নতুন জেলা প্রশাসক হিসাবে তাঁর নিয়োগকে গাজীপুর জেলার জন্য যোগ্য দক্ষ ও ন্যায় পরায়ণ অভিভাবক হিসেবে স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।www.dailykapasiabarta.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com