1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:০৮|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়া প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সচেতন মহলের জ্ঞানী গুণীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৭৯ Time View

 

কাপাসিয়া(গাজীপুর)থেকে:নাহিদ হাসান শান্ত:

গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে বাৎসরিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মাষ্টার। গত সোমবার (১৬ মার্চ) কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনের দোয়া ও ইফতার মাহফিলে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এফ এম কামাল হোসেন র’ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি,সাহিত্যিক,কলামিষ্ট, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনের পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া থানার  অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ শাহীনুর আলম।এ সময় অন্যান্যের মাঝে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন,উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কাপাসিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দৈনিক ইত্তেফাক পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন,সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সাংবাদিক মীর মাসুদ করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির  ১ নং সদস্য সাংবাদিক বেলায়েত হোসেন শামীম,জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, এছাড়াও জেলা-উপজেলা বিএনপির অসংখ্য নেতা+কর্মী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন অর রশিদ, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান পারভেজ, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ আলী হোসেন প্রমুখ।এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, অ্যাডভোকেট, ব্যবসায়ী, ডাক্তার, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণিপেশার স্থানীয় সচেতন মহলের জ্ঞানী গুণীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ইফতার পূর্ব বিশেষ দোয়া পরিচালনা করেন কাপাসিয়া মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ। www.dailykapasibarta.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com