1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৩|
Title :
“দৈনিক কাপাসিয়া বার্তা”পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা এডভোকেট আজিজুর রহমান বাবুল কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোওয়া ও আশির্বাদ কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসকের অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুদকৃত ২৮,৫২১ লিটার ডিজেল ও ৫,৪৪০ লিটার অকটেন উদ্ধার। অপরাধীকে ১মাসের কারাদণ্ড। কালীগঞ্জ উপজেলাস্থ বিএম এনার্জি লিমিটেড নামক প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড সম্পাদকীয় মন্তব্য (Editorial Note) 🇧🇩 কাঁঠাল — বাংলাদেশের জাতীয় ফলের গৌরবগাঁথা সুবাসে ভরা, স্বাদে অনন্য—কাঁঠালেই লুকিয়ে আছে গ্রামবাংলার প্রাণ। মার্কিন স্থল অভিযান শুরু হলে ইরানকে সাহায্য করতে সেখানে যেতে প্রস্তুত রাশিয়ান চেচেন আর্মি মহান আল্লাহ তায়ালা ছাড়দেন-ছেড়ে দেয় না! টাইটানিক জাহাজের মতোই ডুবানোর অপেক্ষায় মার্কিন সেরা রণতরী। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে মনিটরিং উপজেলানির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম। বাংলাদেশে বর্তমানে কোন প্রকার জ্বালানি সংকট নেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

কাপাসিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানার চৌকস পুলিশের অভিযানে

আশরাফুল আলম
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০১ Time View

গাজীপুর প্রতিনিধি: আশরাফুল আলম:
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল, শর্টগান, চাপাতি এবং মাস্টার চাবিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মার্চ (রবিবার) রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স টহল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে শলা-পরামর্শ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ডিউটিরত এসআই মোঃ মিলন মিয়া ও তার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধূসর রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৬৪০২)সহ চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ সাগর (২৪), জেলা- শেরপুর (বর্তমান বাসা: মধ্য ছায়াবিথী, গাজীপুর সদর)। ২. মশিউর রহমান জুয়েল (৩৫), জেলা- টাঙ্গাইল (বর্তমান বাসা: উত্তর ছায়াবিথী, গাজীপুর সদর)। ৩. নওয়াব আলী (৬০), জেলা- গাজীপুর (বরুদা এলাকা)। ৪. সাব্বির (১৫), জেলা- ময়মনসিংহ (বর্তমান বাসা: বরুলিয়া, গাজীপুর সদর)।
আটককৃতদের কাছ থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ব্যবহৃত একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি ব্ল্যাক এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই সক্রিয় সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কাপাসিয়া এলাকায় বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে বলেও কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহিনুর আলম জানান। ওসি শাহিনুর আলম আরো বলেন শুধু কাপাসিয়া থানাসহ  দেশের যেকোনো থানায় দায়ীত্বে থাকবো,সবার আগে বাংলাদেশ” দেশ-প্রেম হিসেবে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি এবং আমার পুলিশ অফিসাররা সোচ্চার আছি এবং থাকব। স্থানীয় সচেতন মহলের জ্ঞানী গুণীদের বক্তব্য বর্তমান কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহিনুর আলম র’ মতো চৌকস দায়িত্ববান পুলিশ অফিসার বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের উজ্জ্বল নক্ষত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com