1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:২৯|

সীমান্তের খবরে ওঠানামা করছে পেঁয়াজের বাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬৩৮ Time View
সীমান্তের খবরে ওঠানামা করছে পেঁয়াজের বাজার

গত সপ্তাহে প্রতি কেজির দাম সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ টাকা উঠেছিল। গতকাল মঙ্গলবার সকালে দাম ৬০ থেকে ৬৫ টাকায় নেমে আসে। যদিও বিকেল থেকে আবার দাম ৬৫ থেকে ৭০ টাকায় ঠেকে।

খাতুনগঞ্জে পেঁয়াজের বস্তা ট্রাকে বোঝাই করতে নিয়ে যাচ্ছেন এক শ্রমিকফাইল ছবি

প্রায় চার-পাঁচ মাস পর দেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে গত সপ্তাহে। ফলে এক মাস ধরে দেশের বাজারে বাড়তে থাকা পেঁয়াজের দাম কিছুটা কমেছে। দেশের বৃহৎ পাইকারি আড়ত খাতুনগঞ্জেও এর প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজ আমদানির খবরে গত শুক্রবার খাতুনগঞ্জে দাম কমতে শুরু করে। গত সপ্তাহে প্রতি কেজির দাম সর্বোচ্চ ৮০ থেকে ৮৫ টাকা উঠেছিল। গতকাল মঙ্গলবার সকালে দাম ৬০ থেকে ৬৫ টাকায় নেমে আসে। যদিও বিকেল হতেই আবার দাম ৬৫-৭০ টাকায় ঠেকে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর ১০০ টন পেঁয়াজ আমদানি হয়। ১৪ আগস্ট সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের মধ্যপ্রদেশ থেকে এসব পেঁয়াজ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com