1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:২৪|

কাপাসিয়া-ঢাকা  যাত্রীবাহী  ভেনাস এসি বাস সার্ভিস” চালু হচ্ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৫৬ Time View

কাপাসিয়া-ঢাকা  যাত্রীবাহী  ভেনাস এসি বাস সার্ভিস” চালু হচ্ছে

দৈনিক কাপাসিয়া বার্তা ডেস্ক:

আসসালামুয়ালাইকুম/আদাব। প্রিয় সহকর্মী সাংবাদিকবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১:৩০ টায় কাপাসিয়া বাস টার্মিনাল থেকে “ভেনাস এসি বাস সার্ভিস” নামে কাপাসিয়া-ঢাকা যাত্রীবাহী বাস সার্ভিস চালু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত বাস সার্ভিসের শুভ উদ্বোধন করবেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য “ভেনাস এসি বাস সার্ভিস” এর পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া শুক্রবার বিকাল ৩টায় কাপাসিয়া সদরে অবস্থিত ‘মডিউল কনভেনশন সেন্টারে’ হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কাপাসিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। উক্ত সভার সংবাদ সংগ্রহের জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

ধন্যবাদান্তে–
এফ এম কামাল হোসেন
সভাপতি, কাপাসিয়া প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com