1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:২৭|

বাবার বিরুদ্ধে মেয়ে ধর্ষণের অভিযোগ, অবশেষে মামলা নিলেন ওসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৮ Time View

দৈনিক কাপাসিয়া বার্তা:বেলায়েত হোসেন শামীম,

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাও এলাকায় নিজের ঔরসজাত মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে বাবা আফজাল হোসেনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত আসামি আফজাল।
অভিযুক্ত আফজাল হোসেন(৪৫) ঘাগটিয়া ইউনিয়নের কামারগাও এলাকার তোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। তিনি এক বছর প্রবাস থেকে দেশে আসেন। তিনি তিন কন্যা সন্তানের জন্ম দিয়ে দু’জনের বিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী মেয়ের মা জানান, তার স্বামী আফজল হোসেন (৪৫) বছরখানেক পূর্বে প্রবাস থেকে দেশে আসেন। তিনি নেশা গ্রস্ত,। ঘটনার দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঔরসজত ১৪ বছরের মেয়ের থাকার রোমের প্লাস্টিকের দরজার সিটকারি ভেঙে ধর্ষণের চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয় পাষন্ড বাবা আফজাল। স্ত্রীকে মারপিট করে বাসা থেকে বের করে দিলে বর্তমানে সে তার পিত্রালয়ে বিগত ৬ মাস যাবত রয়েছেন। তার এমন নেক্কার নেককারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ভক্তভোগী মেয়ে জানান, বিগত চার মাস পূর্বেও একবার তার বাবা নেশা করে মাতাল অবস্থায় ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে। গত দু’দিন আগে আবার নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালায় বাবা আফজল হোসেন। অভিযোগ তদন্তে গিয়ে অভিযুক্ত আসামিকে কাছে পেয়েও আটক না করায় নিরাপত্তাহীনতায় আছেন বলে জানায় ভুক্তভোগী মেয়ে ও তার মা। তিনি কঠিন ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বামী আফজালের।
অভিযোগে উল্লেখ্য আছে, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাদির স্বামী নেশাগ্রস্ত অবস্থায় ছোট মেয়ের ঘরের প্লাস্টিকের দরজারবছিটকারি ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে মেয়েকে ধর্ষণের চেষ্টায় স্যালোয়ার কামিজ খোলার চেষ্টা করে। ডাক-চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার কথা জানান। বহু চেষ্টায় অভিযুক্ত বাবাকে কাকুতি মিনতির এক পর্যায়ে ধাক্কা দিয়ে সারিয়ে দৌড়ে পালিয়ে কোনোমতে রক্ষা পেলেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী মেয়ে ও মেয়ের মা।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানায়, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের আলোকে একটি ধর্ষণ চেষ্টা মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান তৎপরতা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com