1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:২৫|

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৫৩ Time View

কাপাসিয়া থেকে: জান্নাতুল ফেরদাউস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজীপুর -৪ কাপাসিয়া আসনের আসনের তরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাখরীর বাজারে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট গীতিকার সুরকার ও ব্যাংকার ওস্তাদ তোফাজ্জল হোসাইন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর -৪ কাপাসিয়া আসনের জামায়াত মনোনিত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আইউবী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা সেফাউল হক, আরো বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আমীর মাওঃ ফরহাদ মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওঃ ওসমান গনি, গাজীপুর জেলা আইনজীবি সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুদ্দিন আকবরী , কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক গাজীপুর জেলা সভাপতি আবু নাঈম মোল্লা।
পরে বাদ মাগরিব পাখড়ি বাজারে সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল গণ মিছিল বাজারের অলিগলি প্রদক্ষিণ করে।
সন্ধ্যায় সালাউদ্দিন আইউবী কাপাসিয়া বাজারে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বাজার গণসংযোগ করেন।
কাপাসিয়া বাজারের বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা শ্লোগান দিয়ে বাজার মুখরিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com