1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. kapasiabarta.editor1@gmail.com : kpbarta :
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:২৭|

গাজীপুর-৪ কাপাসিয়ার এমপি মু.সালাউদ্দিন আইউবীর আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৪০ Time View
  • কাপাসিয়া গাজীপুর থেকে:শামসুল হুদা লিটন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুর -৪ কাপাসিয়া আসনের জনপ্রিয় এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত ” মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার”- অবদান শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ, বুধবার সকাল ১০ টায় কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক সালাউদ্দিন আইউবী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দি-ডেইলি নিউনেশন পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি, হাজী সাইফুল ইসলাম। কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন এম আব্দুল্লাহ।
অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি জানান, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনতার অবদানকে জাতির সামনে তুলে ধরার জন্য এ মহতি আয়োজন। পাঁচ শতাধিক রচনা জমা পড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট বিজ্ঞ বিচারক ও নিরীক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় রচনা মূল্যায়ন ও বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সর্বমোট ২৮ জনকে পুরষ্কৃত করা হয়।
লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জন কারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জন কারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জন কারীকে ৮ হাজার টাকা করে দেয়া হয়। বাকী ২৫ জনকে ২ হাজার টাকা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
সালাউদ্দিন আইউবী এমপি জানান
আগামী ১৬ ডিসেম্বর এসব রচনা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 20205            Themes by BDITWork.com